১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

লোহাগড়ায় জমে উঠেছে আখের মৌসুম, দামও ভালো কৃষকের মুখে হাসি

সংক্ষেপে বলা যায়, এ মৌসুমে আখ কেবল স্বাদের আনন্দই নয়, অর্থনীতি ও পুষ্টিগুণে ভরপুর





নড়াইলের লোহাগড়া উপজেলাজুড়ে জমে উঠেছে আখের মৌসুম। হাট-বাজারে এখন চোখে পড়ছে কাঁচা আখের স্তূপ। কৃষক থেকে আড়তদার—সবাই ব্যস্ত আখ কেনাবেচা নিয়ে।  আখের দামও এবার বেশ ভালো থাকায় কৃষকের মুখে ফুটেছে খুশির হাসি।


আখ শুধু একটি মৌসুমি ফল নয়, এতে রয়েছে প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন, যা শরীরকে শক্তি জোগায়। বিশেষজ্ঞদের মতে, আখের রস শরীরের পানিশূন্যতা দূর করে এবং তাৎক্ষণিক শক্তি প্রদান করে। 

অর্থনীতিতে আখের ভূমিকা অনন্য। বিশেষ করে লোহাগড়া অঞ্চলে মৌসুমভিত্তিক এ ফসল কৃষকের আয় বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। বাজারে আখের চাহিদা বেশি থাকায় দামও কৃষকদের অনুকূলে রয়েছে। একজন আড়তদার বলেন, “প্রতিটি হাটে কয়েক লক্ষ টাকার আখ কেনাবেচা হচ্ছে। চাহিদা বেশি থাকায় কৃষকেরাও ন্যায্যমূল্য পাচ্ছেন।”


কৃষকরা জানান, আখ বিক্রি করে তারা সহজেই অন্যান্য কৃষিজ খরচ মেটাতে পারছেন। লোহাগড়ার বিভিন্ন হাট যেমন—লোহাগড়া বাজার, কোটাকোল বাজার, এড়েন্দা হাটে এখন আখের রমরমা ব্যবসা চলছে।


আখ ব্যাবসায়ী বলেন, এভাবে কৃষক যদি ন্যায্যমূল্য পায়, তাহলে গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। কৃষকরা উৎসাহিত হবে আখসহ অন্যান্য মৌসুমি ফসল চাষে।




আরও খবর