দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁ নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় পরিবার ও গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ।

নওগাঁ নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় পরিবার ও গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ।

নওগাঁ নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় পরিবার ও গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ।

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠীর সম্প্রদায় ভুক্ত পরিবারের জীবনমান উন্নয়নের জন্য ক্ষুদ্র জাতিসত্তা নৃ- গোষ্ঠীর সম্প্রদায় ভুক্ত ব্যক্তি ও কলেজ/ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, গরিব, অসহায় শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। 

 অদ্য ৩০/০৯/২০২৫ইং রোজ মঙ্গলবার দুপুর ১২:০০টায়, নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ আপনাদেরকে সরকার যথাসাধ্য সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করে আসিতেছে । এই অর্থ গুলো আপনাদেরকে যথা উপযুক্ত কাজে লাগিয়ে আপনাদেরকে স্বনির্ভর হতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, নিয়ামতপুর উপজেলা কে আমি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাই কোন সম্প্রদায় বা,কোন গোষ্ঠীর লোক পিছিয়ে থাকলে হবে না, আমাদের সকলের প্রচেষ্টায় নিয়ামতপুর একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে হবে । আর এই জন্য সকল সম্প্রদায় ,সকল গোষ্ঠী ,সকল শ্রেণীর মানুষকে এক সঙ্গে কাজ করতে হবে।

নিয়ামতপুর উপজেলায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সম্প্রদায় ভুক্ত ২৫৩ জন অসহায় পরিবার ও গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে ২০০০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় । এর মধ্যে ১৫৩ জন গরীব, অসহায়, মেধাবী, কলেজ/ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কে ২০০০ টাকা করে প্রদান করা হয় ।এবং ১০০ জন অসহায় গরিব পরিবারকে ২০০০ করে টাকা প্রদান করা হয়েছে । উক্ত টাকা উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন তুলে দিয়ে উদ্বোধন ঘোষণা করেন, পরে সমাজসেবা অফিসার মহোদয় পর্যায়ক্রমে সকলকে টাকা প্রদান করেন। নিয়ামতপুর উপজেলার ‌‌২৫৩ জন  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের লোকের মাঝে ৫,০০৬,০০ টাকা প্রদান করা হয়।

আরও খবর