সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আ. লীগের কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2025 04:47:34 pm

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আইন উপদেষ্টা বলেন, একটি দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয়, তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। কিন্তু বাস্তবিক অর্থে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে- এ রকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।


তিনি আরও বলেন, বরং আমি যতটুকু জানি, আন্তজার্তিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউশন দল আছে। তাদের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুতরাং নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমার পর্যবেক্ষণে যতটুকু বুঝি, তাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তা প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই।


বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বার বার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির পরে এই সরকারের কারও থাকার ইচ্ছা নেই।


এ ছাড়াও শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন আইন উপদেষ্টা।

আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে