ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

পরিমানে তেল কম দেওয়ার অভিযোগ, বাগআঁচড়ায় পাম্প বন্ধের দাবিতে মানববন্ধন

পরিমানে তেল কম দেওয়ার অভিযোগ, বাগআঁচড়ায় পাম্প বন্ধের দাবিতে মানববন্ধন  যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশনে পরিমানে তেল কম দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছে বাগআঁচড়া ও নাভারণ মালিক,মটর শ্রমিক ও এলাকাবাসি।  বৃহস্পতিবার(২ অক্টোবর) সকাল ১১ টায় ওই ফিলিং ষ্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা ওই ফিলিং স্টেশনটি বন্ধের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন,পরিমাণে কম আর ভেজাল পেট্রোল, অকটেন ও ডিজেল প্রদানের বিষয়টি গ্রাহকরা প্রায় সময় পাম্প কর্তৃপক্ষকে অবগত করলেও কোন পদক্ষেপ নেননি। প্রতারিত হচ্ছে জানার পরও পাম্পটি বাজারের নিকটবর্তী হওয়ায় বাধ্য হয়ে গ্রাহকরা মোটরযানের জ্বালানি সংগ্রহ করছেন এ ফিলিং স্টেশন থেকে।গত রোববার সকালে এই ফিলিং স্টেশন থেকে একজন গ্রাহক ৫ লিটার ডিজেল জারে ক্রয় করলে পরিমাণে প্রায় ৭৫০ গ্রাম কম দেয়া হয়। বিষয়টি নিয়ে ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে থাকা ম্যানেজার আশরাফকে জানালে তিনি যান্ত্রিক ত্রুটির কথা জানান।পরে বাগআঁচড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা এসে পূনরায় পরিমাণে কম দেওয়ার বিষয়টি জানতে চাইলে আবারও যান্ত্রিক ত্রুটির কথা বলে বিষয়টি এড়িয়ে যান।তখন শ্রমিকরা উত্তেজিত হলে দ্রুত ফিলিং ষ্টেশন তালাবদ্ধ করে ম্যানেজার সহ কর্মচারীরা সটকে পড়েন।। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, কিবরিয়া ফিলিং ষ্টেশন থেকে বহু আগে থেকে ওজনে তেল কম দেওয়া হচ্ছিলো। গতদিন ধরাপড়ার পর তারা মটর শ্রমিকদের তোপের মুখে পাম্প বন্ধ করে পালিয়ে যায়।তারা পাম্পে না এসে উল্টো শ্রমিকদের নামে বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করিয়েছে।  এসময় প্রশাসনের কাছে তারা এ ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাগআঁচড়া,নাভারন ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অত্র এলাকার সকল মালিক, মটর শ্রমিকসহ প্রায় দু শতাধিক সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।
আরও খবর







deshchitro-6a58e28f02aee-160726075423.webp
শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে