বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সম্পন্ন।

লাখাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সম্পন্ন। লাখাই উপজেলার ৬৬টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দুর্গাপূজার শেষ দিনে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪:৩০ মিনিটের মধ্যে পুলিশ, ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বলভদ্র নদীর ঘাট সহ অন্যান্য এলাকায় নির্ধারিত স্থান সমুহে ৬৬টি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বির্সজনের পুরো বিষয়টি তদারকি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) অনুপম দাস অনুপ, ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বন্দে আলী সহ সংসলিষ্ট কর্তৃপক্ষ। প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক ও বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, , উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়,বিশ্বজিত ভট্টাচার্য্য সহ আরো অনেকে। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রতিটি পূজা মন্ডপে পুলিশের নিরাপত্তা সহ নজরদারী থাকার কারণে এবং সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে লাখাইয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন লাখাইয়ে সব সময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন।তাঁরা বিজয়াদশমীর শুভেচ্ছা বিনিময় করেন।
Tag
আরও খবর