কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ

বৈচিত্রঘেরা সমৃদ্ধ চট্টগ্রামকে যার যার অবস্থান থেকে তুলে ধরতে হবে - আবুল মোমেন



একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন বলেছেন আমাদের চট্টগ্রামে যে প্রাকৃতিক বৈচিত্র রয়েছে তা বিশ্বের অন্য কোন দেশে নেই। একদিকে নদী, এক দিকে সমুদ্র, শহর ঘিরে পাহাড়, লেক, প্রাকৃতিক এই বৈচিত্রঘেরা সমৃদ্ধ চট্টগ্রামকে আমাদের যার যার অবস্থান থেকে তুলে ধরতে হবে। এই চট্টগ্রামে যারা ব্যাক্তিগত অর্জনের বাইরে সমাজ সংস্কৃতি ও মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন তাদের সম্মাননা জানানো আমাদের দায়িত্ব। এই ক্ষেত্রে ক্লিক ম্যাগাজিন ধারাবাহিকভাবে চট্টলার বীর ও তারুণ্যের কাণ্ডারি সম্মাননা জানিয়ে আসছে তা অত্যন্ত প্রসংশনীয়। এভাবে আমাদের গুণিদের মুল্যায়ন ও সম্মানিত করতে হবে।
 শনিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ক্লিক ম্যাগাজিন আয়োজিত চট্টলার বীর ও তারুণ্যের কাণ্ডারি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া, উন্নয়ন, উদ্যোগ, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে  বন্দরনগরী চট্টগ্রামসহ জাতীয় পর্যায়ে অনব্যদ অবদান রাখা ৬ ব্যাক্তিত্বকে চট্টলার বীর এবং ৭ তরুণকে তারুণ্যের কাণ্ডারি হিসেবে সম্মাননা জানায় চট্টগ্রামের প্রথম লাইফ স্টাইল ম্যাগাজিন ‘ক্লিক;। চট্টলার বীর ও তারুণ্যের কাণ্ডারী-২০২২ শিরোনামে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা জানানো হয়। ৭ম বারের মতো ক্লিক-এই সম্মাননা প্রদান করে।

চট্টলার বীর সম্মাননা প্রাপ্তরা হলো প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম, একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম ভেটেরেনারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারী উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, রাজনীতিবিদ ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জাতীয় ফুটবলার ও আবাহনী ফুটবল দলের সাবেক অধিনায়ক এফ আই কামাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

তারুণ্যের কাণ্ডারী সম্মননা প্রাপ্তরা হলো চট্টগ্রাম নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা, উদ্যোক্তা ও ইউনুস অ্যান্ড ব্রাদার্স-এর ডিএমডি প্রকৌশলী মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম  জুনিয়র চেম্বারের প্রেসিডেন্ট শান শাহেদ, পেশাজীবী ও সাবেক দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন, সৃজনশীল উদ্যেক্তা জয় বড়ুয়া, সংগীত তারকা শিরিন জাওয়াদ এবং উদ্যোক্তা সাজ্জাদ উদ্দিন।
ক্লিকের প্রধান সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। ক্লিকের সহকারী সম্পাদক আরাফাত রূপকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লিক সম্পাদক জালাল উদ্দিন সাগর।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন। উদ্বোধকের বক্তব্যে আ জ ম নাসির উদ্দীন বলেন, ক্লিক-এর এই ধারাবাহিক উদ্যোগ অত্যন্ত প্রসংশনীয়। ৭ম বারের মতো চট্টলার বীর এবং তারুণ্যের কাণ্ডারি সম্মাননা জানানোয় ক্লিক ম্যাগাজিনের সম্পাদক জালাল উদ্দিন সাগর ও সম্মাদকমন্ডলীকে ধন্যবাদ জানান।  

অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো ক্লিক লাইফ স্টাইল ম্যাগাজিনের ১৪ তম সংখ্যার মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় পোশাকে ফ্যাশন শো সৃজনশীল নৃত্য।
প্রসঙ্গতঃ ২০১৫ সাল  থেকে চট্টগ্রামের প্রথম লাইফ স্টাইল ম্যাগাজিন ক্লিক প্রতি বছর ডিসেম্বর মাসে চট্টলার বীর ও তারুণ্যের কাণ্ডারী সম্মাননা প্রদান করে আসছে। একই মঞ্চে দুই প্রজন্মের অনন্য এই মেলবন্ধনকে দুই প্রজন্মের মধ্যে সম্পর্কের বহিঃপ্রকাশ বলে ক্লিক বিশ্বাস করে।

প্রায় ৩ ঘন্টাব্যাপী শিল্পকলার মুক্ত মঞ্চের বর্ণিল এই অনুষ্ঠান কয়েক হাজার দর্শক মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করে। দেশীয় পোশাকের ফ্যাশন শো ও তারকা সঙ্গিত শিল্পি শিরিন জাওয়াদের গান পুরো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

আরও খবর



deshchitro-6addf50aebe94-251026062442.webp
সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন

৩ ঘন্টা ১২ মিনিট আগে