দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরের কাশিমাড়ীতে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

শ্যামনগরের কাশিমাড়ীতে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির দুই শতাধিক সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


 বৃহস্পতিবার(২ অক্টোবর )  কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েক শতাধিক নেতাকর্মী, নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোটার তালিকা থেকে বঞ্চিত বিএনপি সদস্য আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুল গনি, শফিকুল গাজী, মুনসুর মোল্লা, মাসুদ রানা, শফিকুল মোল্লা, অলিউর রহমান, আব্দুল গফফার, সেলিনা খাতুনসহ ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাতক্ষীরা-৪ আসনের টিম প্রধানের পক্ষপাতমূলক সিদ্ধান্ত, স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন আওয়ামীলীগের নির্যাতিত ও আন্দোলনে সক্রিয় দুই শতাধিক ত্যাগী নেতাকর্মীর নাম বাদ দিয়ে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।

বক্তারা বলেন, ওয়ার্ড কাউন্সিলকে কেন্দ্র করে নানা জল্পনা-কল্পনা ও ষড়যন্ত্র তৈরি হয়েছে। কতিপয় হাইব্রিড নেতার হস্তক্ষেপে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি বিতর্কিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে, যা সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা ও শঙ্কা সৃষ্টি করেছে।

তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার টিম প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও তিনি তা আমলে নেননি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠ বিএনপি নেতাদের নিয়ে সাংগঠনিক টিম গঠন করা হলেও তাঁদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বক্তারা দাবি জানান, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিল সম্মেলন অবিলম্বে স্থগিত করে বাদ পড়া ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সম্মেলনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় পাতানো কাউন্সিল প্রতিহত করার ঘোষণা দেন তারা।

ছবি- শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৮ মিনিট আগে