কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লালপুরে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন

লালপুরে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গাউৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার মধ্যে উপজেলার ৪১ টি পূজা মন্ডপে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। উপজেলা প্রশাসন, পুশিশ প্রশাসন  ও পূজা মন্ডপ কমিটি সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলায় লালপুর ইউনিয়ন সহ দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪১ টিপূজা মন্ডপে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়। লালপুর পূজা উদযাপন পরিষদ ও  জোতদৈবকী শিব ও কালী মন্দির কমিটির সভাপতি দিপেন্দ্রনাথ রায় জানান, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন হয়েছে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার প্রতিটি মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোউৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, লালপুর উপজেলার ১টি পৌরসভা ১০টি ইউনিয়নের মোট ৪১ টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কোন অপ্রীতিকর  ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোউৎসব সম্পূর্ণ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।
Tag
আরও খবর