চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ঐতিহ্য হারাচ্ছে দেশের বৃহত্তম 'মণিহার' সিনেমা হল

দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক দুঃসংবাদ। ক্রমাগত লোকসান ও দর্শক সংকটের কারণে দীর্ঘ ৪২ বছরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। একসময় যা ছিল দেশের বৃহত্তম এবং ঢালিউডের অন্যতম প্রধান প্রদর্শনী কেন্দ্র, কালের বিবর্তনে এখন তা বিলীন হওয়ার পথে।১৯৮৩ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল এই মণিহার সিনেমা হল। এর আধুনিক স্থাপত্যশৈলী এবং ১,৪৩০ আসনের বিশাল ধারণক্ষমতার জন্য এটি দ্রুতই খ্যাতি অর্জন করে এবং একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একক পর্দা হল হিসেবে পরিচিতি পায়। স্থপতি কাজী মোহাম্মদ হানিফের নকশায় নির্মিত এবং শিল্পী এস এম সুলতানের তত্ত্বাবধানে সাজানো এই হলটি ছিল চলচ্চিত্রের প্রতি মানুষের ভালোবাসার এক প্রতীক। সেসময় দেশের অধিকাংশ চলচ্চিত্রের প্রিমিয়ার বা উদ্বোধনী প্রদর্শনী হতো এই মণিহারে, যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছিল।বন্ধের কারণ ও মালিকের সিদ্ধান্তহল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে হল ব্যবসায় চরম মন্দা চলছে। ভালো মানের দেশীয় চলচ্চিত্রের সংকট, পাশাপাশি দর্শকদের হলবিমুখতা এবং হাতে হাতে স্মার্টফোন ও ওটিটি প্ল্যাটফর্মের সহজলভ্যতা এই সংকটের প্রধান কারণ।

মনিহার সিনেমা হলের মালিক জিয়াউল ইসলাম মিঠু জানিয়েছেন, কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল, রক্ষণাবেক্ষণ খরচসহ সব মিলিয়ে প্রতি মাসে বিশাল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। হলটির দৈনিক ব্যয়ভার বহন করা আর সম্ভব হচ্ছে না। তিনি বলেন, "এখন তো ছবি নেই, ছবি না থাকলে হল কিভাবে চালাব? লোকসান সামলানো অসম্ভব হওয়ায় অনেকটা বাধ্য হয়েই এই ঐতিহাসিক হলটি ভেঙে ফেলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।"মালিকপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ঐতিহ্যবাহী একক পর্দার (Single Screen) হলটি ভেঙে সেখানে মার্কেট ও আবাসিক হোটেল নির্মাণ করা হবে। এরই মধ্যে স্থাপত্য নকশার কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে।তবে স্বস্তির বিষয় হলো, হলটির আধুনিক সংস্করণ হিসেবে চালু হওয়া 'মনিহার সিনেপ্লেক্স' আপাতত চালু থাকবে। মালিকপক্ষ আশাবাদী, ভাঙার পর নতুন করে তৈরি মার্কেটেও একটি মাল্টিপ্লেক্স রাখা হবে, যাতে দর্শকদের জন্য আধুনিক প্রেক্ষাগৃহের বিকল্প খোলা থাকে।দেশের বৃহত্তম এই প্রেক্ষাগৃহটি ভেঙে ফেলার সিদ্ধান্তে যশোরসহ সারা দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিপ্রেমী মহলে নেমে এসেছে হতাশা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ করে বলছেন, মণিহার কেবল একটি স্থাপনা ছিল না, এটি ছিল একটি সোনালী অধ্যায়ের সাক্ষী। তাদের মতে, ইট-পাথর ভাঙলেও বিলীন হবে না মণিহারের আলো।দেশের চলচ্চিত্র ইতিহাসে এই হলের অবদান অনস্বীকার্য। মণিহারের এই পরিণতি দেশের অন্যান্য সিনেমা হলগুলোর বর্তমান দুরবস্থাকেও স্পষ্ট করে তুলল।


আরও খবর