লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

শার্শায় চালককে দোকানে পাঠিয়ে চার্জার ভ্যান নিয়ে দু'যাত্রী চম্পট

শার্শায় চালককে দোকানে পাঠিয়ে চার্জার ভ্যান নিয়ে দু'যাত্রী চম্পট যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে কৌশলে বৃদ্ধ চালককে দোকানে মালামাল কিনতে পাঠিয়ে চার্জার ভ্যান নিয়ে উধাও হয়েছে দুই প্রতারক যাত্রী। শনিবার(৪ অক্টোবর) সকাল ১০ দিকে বাজারের ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক ইদ্রিস আলী(৭০) ঝিকরগাছা উপজেলার কুমরি গ্রামের মৃত সাকাতুল্লার ছেলে। এসময় অসহায় ওই চালকের আহাজারিতে বাজরের মানুষ স্পদ্ধ হয়ে যায়। অনেকে তার আহাজারির ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। কমেন্টকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অসহায় চালকের ভ্যানটি উদ্ধার করার দাবী জানান। ভ্যান চালক ইদ্রিস আলী জানান, তিনি গরীব মানুষ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন।সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে ভ্যান নিয়ে বাগআঁচড়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে থামতে বলে দুই জন ভ্যানে যাত্রী হয়ে উঠে বাগআঁচড়া বাজারে আসে। বাজারের পুরাতন ফুলতলার ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে পৌঁছালে তাদের মধ্যে একজন তাকে একটি স্লিপ ও ২০০ টাকা দিয়ে ভিতরে একটি দোকান থেকে স্লিপের মালগুলো কিনে আনতে পাঠায় । পরে দোকান থেকে ফিরে এসে তিনি দেখে তার ভ্যান ও সঙ্গে যাওয়া ওই যাত্রীর কেউ নেই। এসময় তিনি ভ্যানটি হারিয়েছেন বুঝতে পেরে দিশাহারা হয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়ে আহাজারি করতে থাকে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। এ সময় তিনি অফিসার পাঠিয়ে ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ পর্যালোচনা করে ওই প্রতারকদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
আরও খবর