দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে এরশাদ ডাকাতকে গণপিটুনি, পরে পুলিশে সোপর্দ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরকলমী এলাকা থেকে এরশাদ আলী (৩৮) নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার রাতে এরশাদ আলী পালিয়ে আছে এমন খবরে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ আলী দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধে জড়িত। পূর্বে তিনি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চালাতেন। সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিক পরিচয় বদলে বিএনপি ঘনিষ্ঠ পরিচয়ে নতুন করে তৎপরতা শুরু করেন।

গত ২১ আগস্ট চরএলাহীর বাসিন্দা জাহানারা বেগম বাদী হয়ে এরশাদসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, নুর ইসলাম নামে এক যুবকের কাছে প্রতিদিন এক হাজার টাকা করে চাঁদা দাবি করে এরশাদ ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নুর ইসলামের সহকর্মী ইদ্রিছ আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

এই ঘটনার পর থেকেই এলাকাবাসী ক্ষুব্ধ ছিল। শুক্রবার রাতে এরশাদ পালিয়ে আছে এমন খবর পেয়ে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার বলেন, “এরশাদের বিরুদ্ধে চুরি, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে সে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১২ মিনিট আগে