তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন।


মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম। 

চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার ৪ টা অক্টোবর সকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ এর   উদ্যেগে এ কর্মসূচি পালন করা হয়। বক্তরা বলেন, দক্ষিণ চট্টগ্রামের প্রাণ রেখা এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার যেতে রাজধানী ও চট্টগ্রাম থেকে প্রধান সড়ক হিসাবে ব্যবহৃত হয় এই মহাসড়ক।  কিন্তু সড়কটি সরু হওয়ায় নিয়মিত দূর্ঘটনা,  ভয়াবহ যানজট ও ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। স্থানীয় লোকজন অভিযোগ করেন, বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া,  চন্দনাইশ ও পটিয়ার অংশে প্রতিদিন ছোট বড় দূর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হানী যেমন ঘটছে,তেমনি ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।  তাই অবিলম্বে মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পদক্ষেপ নেওয়া জরুরী হয়ে পড়েছে। তারা আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের স্বার্থে দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও এটর্নী জেনারেল চুনতির কৃতি সন্তান এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন চলতি মাসে এই প্রকল্প বাস্তবায়নে ঘোষণার দাবী জানান। মানববন্ধনে শত শত সাধারণ মানুষ অংশ নেন। সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত হয়ে মহাসড়ক ছয় লেনে উন্নীত করার জোর দাবী জানান। 

আরও খবর