ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বাঘারপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের সম্মান জানাল উপজেলা প্রশাসন

শিক্ষা ও জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে রবিবার (৫ অক্টোবর) যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসন-এর আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিনটি উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকালবেলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোভন সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁদের পেশাগত মর্যাদা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তারা।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান, অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সভাপতি এমদাদ হোসেন এবং প্রধান শিক্ষক সমিরণ কুমার পাঠক প্রমুখ।বক্তারা বলেন, শিক্ষকরাই সমাজের মূল চালিকাশক্তি। একটি উন্নত জাতি গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। বিশ্ব শিক্ষক দিবসে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।আলোচনা সভার সমাপ্তি টানেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও শোভন সরকার। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আরও খবর