দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শ্যামনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দিপ্তি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার(৫ অক্টোবর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর শিক্ষক মাওলানা আব্দুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যক্ষ মাওলানা ওয়েদুজ্জামান, সুপার মাওলানা আবুল কাশেম, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক জেসমিননাহার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

বক্তারা বলেন শিক্ষকের মর্যাদা সর্বত্র। শিক্ষা ব্যবস্থার মূল প্রাণ শক্তি হল শিক্ষক। একজন শিক্ষক শুধু পাঠ্য পুস্তকের জ্ঞান দেননা, তিনি চরিত্র গঠন করেন, নৈতিকতা শেখান এবং ভবিষ্যৎ প্রজম্মকে গড়ে তুলেন। তাই শিক্ষককের মর্যাদা ,ন্যায্যা অধিকার ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের ও সমাজের  দায়িত্ব। 

অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের কয়েকশত শিক্ষক উপস্থিত ছিলেন।


ছবি- শ্যামনগরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৮ মিনিট আগে