মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

এ্যানথ্রাস্কের ঝুঁকিতে উলিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে থেকে ২ হাজার ৫'শ ডোজ ভ্যাকসিন প্রদান


এ্যানথ্রাস্কের ঝুঁকিতে উলিপুর উপজেলা। ৪'শ ৫৮.৫৭ বর্গ কিলোমিটার আয়তনের উলিপুর উপজেলা। ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে সরকারি হিসেবে গরুর সংখ্যা ১লাখ ৪৯ হাজার ৯'শ ৪৫ টি। উপজেলা প্রাণী সম্পদ থেকে এ পর্যন্ত  ২ হাজার ৫'শ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমানের নিদর্শনায় জেলার নদী অববাহিকার কয়েকটি উপজেলায় এ্যানথ্রাস্কের ভ্যাকসিন প্রদান হচ্ছে। 
৬ অক্টোবর সোমবার বেলা ১১টায় উপজেলার বজরা ইউনিয়নের ২টি পয়েন্টে সচেতনা মূলক আলোচনা ও ২ টি পয়েন্টে ভ্যাকসিনেশন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ রেবা বেগম। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এ রোগে আক্রান্ত গরুর তাপমাত্রা বেশি থাকে, ক্ষুধা মন্দা দেখা দিবে, হঠাৎ করে পরে মারা যাবে, মারা যাবার পর শরীরের বিভিন্ন স্হান রক্তপাত হবে। আক্রান্ত গরু জবাই করলে প্রথমে কশাই, পরে তার কর্মচারী ও মাংস রাধূণী এ্যানথ্রাস্ক রোগে আক্রান্ত হবেন। তাই সকলকে সচেতন হতে হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ রেবা বেগম বলেন,  পার্শ্ববর্তী পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলায় এ্যানথ্রাস্ক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় উলিপুর উপজেলা এ্যানথ্রাস্কের ঝুঁকিতে রয়েছে। এ জন্য  সকল গরুকে এর ভ্যাকসিন দিতে হবে। জনগণের সচেতনতার মাধ্যমে এ্যানথ্রাস্ক রোগ প্রতিরোধ করা সম্ভব। যেহেতু গরুর মাংসের মাধ্যমে এ রোগ ছড়ায় তাই অসুস্থ গরু জবাই করা যাবে না। মৃত গরুকে যত্রতত্র খোলা জায়গায় না ফেলে, চামড়া না ছড়িয়ে গভীর গর্তে পুঁতে ফেলতে হবে। এ সময় মাংস ব্যবসায়ী, সূধীজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, ২১সেপ্টেম্বর এ্যানথ্রাস্কের বিষয়ে জনগনকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা ও হাটবাজারে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এজন্য জনগন কিছুটা সচেতন হয়েছে। নিয়মিত ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। বেশি ঝুঁকিপূর্ণ উলিপুরের নদী অববাহিকায় ক্যাম্প করে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন মজুদ আছে বলে তিনি জানান। তিনি সকল গরুর মালিককে ভ্যাকসিন নেয়ার আহবান জানান।#

আরও খবর