চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

গলাচিপায় শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের  ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫) ও তার সহযোগী হেলাল খাঁ (৪০) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করে তারা আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত (২৯ সেপ্টেম্বর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায় পাউবোর নতুন স্লুইসগেট বাজারে কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বির (১৪)-কে ইলিশ মাছ চুরির অভিযোগে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে ইউপি সদস্য হাসান সরদার ও ইমরান বয়াতির বিরুদ্ধে। যা নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় নিউজ প্রকাশ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নির্যাতনের শিকার কিশোর আবদুল্লাহর নানা শাহজাহান সরদার বাদী হয়ে গলাচিপা থানায় শিশু নির্যাতন আইনে তিনজনের নামে মামলা করেন। পুলিশ মামলার পরপর ওইদিন রাতেই ইমরান বয়াতিকে গ্রেফতার করে পরেরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে রোববার (০৫ অক্টোবর) এলাকাবাসী ইউপি সদস্য হাসান সরদারের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।
আরও খবর