দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   ইসলামী ব্যাংকে অবৈধভাবে অদক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে  ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংক লুটের  হিসেবে পরিচিত এস আলম কর্তৃক ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে  অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। দক্ষ ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে নানা অবৈধ পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা এসব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করে দেশের সকল অঞ্চলের যোগ্য ও দক্ষ প্রার্থীদের মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান।

 বক্তারা পাশাপাশি যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সুনাম ক্ষুন্ন করছে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানান এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রাশিদুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম (গ্রাহক), মোঃ জাহিদ হাসান, মোঃ মোমিনুর রহমান প্রমুখ।

ছবি- শ্যামনগরে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে  মানববন্ধন।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৯ মিনিট আগে