সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

গলাচিপায় র‍্যাবের অভিযানে ১২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ টাকা জরিমানা

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের ‘মেসার্স পাল স্টোর্স’ ও তার গোডাউন এবং মদন পালের দোকান ও গোডাউন থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। স্কোয়াড লিডার রাশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিষিদ্ধ পলিথিন মজুদ করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ১২শ ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জব্দকৃত পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হবে। পরবর্তীতে সেগুলো কেটে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
Tag
আরও খবর