মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী

আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন



 আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
উপজেলায় কার্যরত বিভিন্ন এনজিও'র সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। সহকারী সমাজ সেবা অফিসার শাহিনুর ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, প্রাণি সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন ডাঃ আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল করিম, ব্র্যাকের সহিদুল ইসলাম, বারসিক উপজেলা ম্যানেজার আসাদুল ইসলাম, সাসের ফারুক হোসেন, আইডিয়ালের সুব্রত বাছাড়, ইএসডিও'র মাসুক রহমান, উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর