তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ায় ভেজাল মিষ্টি তৈরির অভিযোগে এক ব্যক্তিকে একলক্ষ টাকা জরিমানা।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

লোহাগাড়ায় ভেজাল মিষ্টি তৈরির অভিযোগে আতিকুল্লাহ চৌধুরী নামে এক ব্যক্তিকে একলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সি পাড়ায় ক্লাসিক্যাল সুইটস নামে মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।  অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।  এ সময় নিম্ন মানের উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করতে দেখা যায়। এসময় স্বাস্থ্য বিভাগের স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত  আতিকুল্লাহ চৌধুরীকে একলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। পরিশোধ করতে ব্যর্থ হইলে এক মাসের জেল ও প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সময়ে পাঁচশত কেজি মত ভেজাল মিষ্টি ও উপকরণ ডোবার পানিতে ডুবিয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন সহ পুলিশ সদস্য,গণমাধ্যম কর্মী,  গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা জানান, অনেকদিন ধরে লাইসেন্স বিহীন  ওই কারখানায় নিম্ন মানের মিষ্টি তৈরি হচ্ছিল।  প্রশাসনের এই পদক্ষেপ জনগণ সন্তুষ্টি প্রকাশ করে  এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।  

আরও খবর