চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

গলাচিপায় ভাঙা সেতুর সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ও সদর ইউনিয়নের সংযোগ সেতুর দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার মুরাদনগর ব্রীজ বাজার এলাকায় স্থানীয় জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. নাসির উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক মু. হারুন অর রশিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্বাস হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, গলাচিপা সদর বিএনপির সভাপতি মু. নাসির উদ্দিন প্যাদা এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন প্রমুখ। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর মাঝ বরাবর ধসে গিয়ে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী ও যানবাহন ঝুঁকি নিয়ে ব্রীজ দিয়ে যাতায়াত করে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এছাড়াও বক্তারা বলেন, প্রতিনিয়ত কৃষকের উৎপাদিত কাঁচা সবজি বাজারে আনা নেয়া, মালামাল পরিবহনে ব্রীজটি ব্যবহৃত হয়। বহুদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু এখন ভেঙ্গে পড়ায় বিচ্ছিন্ন হওয়ার পথে দুই পাড়ের যোগাযোগ। বর্ষাকালে এর অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান জানান, বহু কষ্টে ও নিজ উদ্যোগে তিনি সেতুটি এখানে নির্মাণের ব্যবস্থা করেছিলেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেটি সম্পূর্ণ বেহাল অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন মানুষ ও রোগীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, এই সেতু দিয়েই শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এখন ভাঙা অবস্থার কারণে হেঁটে পার হতেও ভয় লাগে। দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা খুবই জরুরি। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়েছি। ইতোমধ্যে পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সেতুটি ২০০৭ সালের দিকে পুরাতন নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকে সংস্কার না হওয়ায় ও ভারি যানবাহন চলাচলের কারণে ব্রীজের মাঝ বরাবর ভেঙে পড়েছে। ব্রীজটি সংস্কার না হলে দুটি ইউনিয়নের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। উপজেলা শহরের সাথে দ্রুত ও সহজ যাতায়াতে ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আরও খবর