তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় ওলামা মাশায়েখের বিশাল সম্মেলন

পীরগাছায় ওলামা মাশায়েখের বিশাল সম্মেলন

রংপুরের পীরগাছায় ওলামা মাশায়েখের বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা ফাজিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

ছাওলা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ছাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন। 

ছাওলা ইউনিয়ন ওলামা বিভাগের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাশেম আলী, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, পাওটানা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মন্ডল, আবুল হাশেম সিদ্দিকী, সাবেক উপাধ্যক্ষ এ জেড এম আব্দুল বাতেন রাশেদ ও অধ্যাপক মাওলানা বাদশা আলম মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাওলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মামুনুর রশিদ, নায়েবে আমীর ক্বারী আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, অফিস ও পাঠাগার সম্পাদক সৈয়দ বুরহানুল ইসলাম এরশাদসহ স্থানীয় ওলামা মাশায়েখবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজম খান বলেন, আমাদের আলেম-ওলামারা, ইমাম-মুয়াজ্জিনরা চেয়ারম্যান, মেম্বার হওয়ার যোগ্যতা রাখে। কেউ বলতে পারবে না। আমাদের চেয়ারম্যান, মেম্বার বা এমপিরা কোনদিন এক টাকাও দুর্নীতি করছে। দেশে তিন মন্ত্রণালয়ের আমাদের দুজন মন্ত্রী ছিলেন। দেশ-বিদেশে খুব ষড়যন্ত্র করা হয়েছে এমনকি মাইক্রোস্ক্রোপ দিয়ে খোঁজা হয়েছে-তবুও কারো দুর্নীতি খুঁজে পায়নি। অথচ সেই সময়ে দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলো। এতো চ্যাম্পিয়ন হওয়ার পরও সৎভাবে টিকে থাকা যায়-এটা জামায়াতে ইসলামী পরীক্ষা করে প্রমাণ করতে সক্ষম হয়েছে। 

তিনি আরও বলেন, যদি আমি আপনাদের সেবক হতে পারি-তাহলে তিস্তা মহাপরিকল্পনা  দ্রুত বাস্তবায়ন, চর অঞ্চলসহ বেকার যুবক ও কর্মক্ষম মানুষের স্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি। শিক্ষা, শান্তি, ঐক্য, সম্প্রীতি, উন্নয়ন, সমৃদ্ধি এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। সকল শ্রেণি পেশা, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীকে নিয়ে শান্তির জনপদ গড়ে তুলবো।  

আরও খবর