দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় নিখোঁজের ৪ দিনপর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শার্শায় নিখোঁজের ৪ দিনপর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় নিখোঁজের ৪ দিনপর মাসুম বিল্লাহ (১৯) নামে এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে শার্শার পার্শ্ববর্তী উপজেলা ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর এলাকার প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করেন ঝিকরগাছা থানা পুলিশ। নিহত ভ্যানচালক যুবক মাসুম বিল্লাহ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী গ্রামের আজিজ খাঁনের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, নবনির্মিত একটি ভবন থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঝিকরগাছা থানায় নিয়ে যায়। এরপর নিহতের পিতা আজিজ খাঁনকে খবর দিলে তিনি এসে মরদেহটি তার ছেলে মাসুম বিল্লার বলে সনাক্ত করেন। এর আগে গত (৬ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মাসুম বিল্লাহ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেননি। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পর মাসুম বিল্লাহকে না পেয়ে গত (৭ অক্টোবর) শার্শা থানায় একটি সাধারণ ডাইরি করেন মাসুম বিল্লাহর পিতা আজিজ খাঁন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী প্রতিবেদককে জানান, মরদেহে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমের কাছে থাকা ভ্যানটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
আরও খবর