আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

অগ্রণী ব্যাংক পিএলসি জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের টাউন হল মিটিং অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও জয়পুরহাট অঞ্চলের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হলো টাউন হল মিটিং ও ব্যবস্থাপক সম্মেলন। 

শনিবার (১১ অক্টোবর) সকালে অগ্রণী ব্যাংক পিএলসি জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোজাফ্ফর হোসেন।

এ সময় জয়পুরহাট অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ জুলফকিার আলী আকন্দ এর সভাপতিত্বে বক্তারা অগ্রণী ব্যাংকের জয়পুরহাট অঞ্চলের সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত বৃদ্ধি, খেলাপী ঋণ আদায়, নতুন শ্রেনীকরন রোধ ও ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা-২০২৫ শতভাগ অর্জন, গ্রাহকসেবা আরও সহজীকরণ করার কৌশল এবং ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। 

অগ্রণী ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা, খেলাপী ঋণ, কু-ঋণ ও ঋণ আদায়ের হার সম্পর্কে  প্রধান অতিথিরবক্তব্যে রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর বিশদ বলেন, খেলাপী ঋন গ্রহিতাদের নিকট থেকে নগদে ১৯ লক্ষ  ৪৯ হাজার টাকা আদায়সহ জয়পুরহাট আঞ্চলিক কার্যালয় ও বিভিন্ন শাখার সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক। খেলাপী ঋণ আদায়ে এ অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত জোরালো পদক্ষেপ নিয়েছেন, আশা করা যায় কিছুদিনের মধ্যেই অগ্রণী ব্যাংক পিএলসি জয়পুরহাট অঞ্চলের ঋণ আদায় হার ৯৯% এ উন্নীত হবে। তিনি খেলাপী ঋণ সমূহ দ্রুত আদায়ের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ মুক্ত অঞ্চল হিসাবে ঘোষনা করার আশাবাদ ব্যক্ত করনে এবং 
কোন শ্রেণীকৃত ঋণ না থাকায় অদ্য ১১/১০/২৫  ইং তারিখ হতে জয়পুরহাট অঞ্চলাধীন আওলাই শাখাকে শ্রেণীকৃতঋণ মুক্ত শাখা হিসাবে ঘোষনা করেন।

উক্ত সম্মেলনে জয়পুরহাট অঞ্চলের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক,ঋণ র্কমর্কতা,অন্যান্য র্কমর্কতা-র্কমচারী এবং মাঠ সহকারীগন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর