লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লালপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

লালপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নাটোরের লালপুর উপজেলায় "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫" এর শুভ উদ্বোধন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১২ অক্টোবর) সকাল ৯ টায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫" এর শুভ উদ্বোধন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুনজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ ওয়ালিউজ্জামান পান্না, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, মেডিকেল টেকনোলজিস্ট (এস আই) আনোয়ার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফাকরুজ্জামান সরকার বুলবুল, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ মুনজুর রহমান জানান, লালপুর উপজেলায় স্কুল পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর  ৫০ হাজার ৪০১ জন ও কমিউনিটিতে ২৫ হাজার ৩৫৩ জন সহ মোট ৭৫ হাজার ৭৫৪ জন ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী  শিশু কিশোরদের টিকা প্রদানের কর্মসূচির  হাতে নেয়া হয়েছে। উদ্বোধনী দিনে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে  শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে। স্কুল পর্যায়ে ১২ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটিতে টিকাদান কর্মসূচি চলমান থাকবে।
Tag
আরও খবর