দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

জলবায়ু পরিবর্তন ও লোকায়ত চর্চা বিষয়ক পরিকল্পনা কর্মশালা

জলবায়ু পরিবর্তন ও লোকায়ত চর্চা বিষয়ক পরিকল্পনা কর্মশালা 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জলবায়ু পরিবর্তন ও উপকূলের লোকায়ত চর্চা বিষয়ক ইউনিয়ন ভিত্তিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বুড়িগোয়ালিনী ইউপির পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি  চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সবুজ সংহতির সদস্য রণজিৎ বর্মন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, বুড়িগোয়ালীনী ইউপি সদস্য মো. মাহতাব উদ্দিন সরদার, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, মহিলা ইউপি সদস্যা মাছুরা পারভীন, পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা দলের সদস্য কণিকা রাণী মণ্ডল,দীপ্তি রানী, বিকাশ মন্ডল, নিমাই মন্ডল প্রমুখ।

বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় কর্মশালায় বক্তারা বলেন  জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিক্ষেত্রে টিকে থাকতে আমাদের নানা কৌশল অবলম্বন করতে হচ্ছে। এজন্য রিং পদ্ধতি, টাওয়ার পদ্ধতি, বস্তা পদ্ধতি, স্যালাইন পদ্ধতি, মাচা পদ্ধতি ও বেড পদ্ধতি এমন নানা উদ্ভাবনী কৃষি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তারা আরও বলেন উপকূলের কৃষি এখন এক চ্যালেঞ্জের মুখে। স্যালাইন পানির প্রভাব, অনিয়মিত বৃষ্টি, ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদনে ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় কৃষক ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

ছবি- শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও লোকায়ত চর্চা বিষয়ক পরিকল্পনা কর্মশালায় বক্তব্য রাখছেন ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৮ মিনিট আগে