কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ববি শিক্ষার্থীকে মারধর করে সর্বস্ব লুটে নিল ছিনতাইকারীরা


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিত্র দে কে মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগ কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। পরে সহপাঠীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 


বরিশাল নগরীর চকবাজার সংলগ্ন মুড়ির পট্টিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী সৌমিত্র দে জানান, চকবাজার একটি চশমার দোকান থেকে আমি চশমা কিনে বের হই। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে ভার্সিটির পরিচয় দিয়ে সামনে অন্ধকার তাই তাকে এগিয়ে দেয়ার জন্য অনুরোধ করে। আমি তাকে এগিয়ে দেয়ার জন্য চকবাজার মুড়ির পট্রির গলির ভিতরে যাই। এসময় গলির মধ্য থেকে হঠাৎ তিনজন ছিনতাইকারী গলায় চাকু ধরে বলে যা আছে বের কর। মেয়েটি পাশেই দাঁড়িয়ে ছিলো। এসময় ছিনতাইকারীদের সাথে ধ্বস্তাধস্তি হয়। তারা চেইন বের করে বেধরক মারধর শুরু করে। আমার মুখে কিল-ঘুষি দেয় এতে আমার বাম চোখের নিচ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। মারধর করতে করতে আমাকে রাস্তায় ফেলে দেয় এবং আমাকে বলে "তুই এবার চলে যা "


এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।




Tag
আরও খবর