আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় মিরসরাই উপজেলা আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত সভা আলহাজ্ব এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইএবি চট্টগ্রাম জেলা (পশ্চিম) শাখার সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী। সভায় মুফতি মহিউদ্দিন আকবর আলী বলেন, ৫ আগস্টের পর আমরা আবার সাংবাদিকদের সঙ্গে বসার সুযোগ পেয়েছি। অতীতে ফ্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকরা বৈষম্যের শিকার হয়েছেন, সত্য বলার সুযোগ পাননি। এখন সময় এসেছে স্বাধীনভাবে সত্য প্রকাশের।
বিশেষ অতিথির আলোচনায় জেলা সিনিয়র সহ-সভাপতি শেখ মনজুর এলাহী শওকত বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল ভঙ্গুর অর্থনীতিতে স্থিতি ফিরবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু বছর না ঘুরতেই মানুষ আবার হতাশ হয়েছে-দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা ফিরে এসেছে। আমরা ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।
বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে, যাতে কোনো দল এককভাবে ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। জুলাই সনদ বাস্তবায়নসহ আমাদের ৫ দফা দাবি পূরণে আমরা মাঠে আছি।
এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লড়াইয়ে সাংবাদিক সমাজকে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দীনি সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল, জেলা আইএবির সহ-সভাপতি আবদুল্লাহ ভুঁইয়া, সেক্রেটারী জসিম উদ্দিন, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট আনিসুল হক, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি রেজাউল করিম, সেক্রেটারী ফজলুল করিম, মিরসরাই থানা সভাপতি রিদওয়ানুল হক, সেক্রেটারী মহি উদ্দিন, জোরারগঞ্জ থানা সভাপতি ওমর ফারুক, সেক্রেটারী শহিদুল ইসলাম। এছাড়া মতবিনিময় সভায় মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী আনোয়ারুল হক নিজামীসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাঁচ দফা কর্মসূচি ও জাতীয় রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী।

Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে