তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ।



মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চট্টগ্রাম-কক্সবাজার  মহাসড়ককে  ছয় লেনের দাবীতে লোহাগাড়ায় সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টার সময়  লোহাগাড়ার সকল শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানার নিয়ে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাশাবি হোটেল এর সামনে থেকে শুরু কর,  মানববন্ধনটি মহাসড়ক  প্রদক্ষিণ করে  বটতলী মোটর স্টেশনে  পুলিশ বক্সের সামনে অবস্থান নেন আন্দোলনরত সাধারন মানুষ। শুধু তাই নয়, উপজেলা পরিষদের সামনেও আন্দোলনরত সাধারণ মানুষ অবস্থান নেন।


তাদের দাবী একটাই , যতক্ষণ পর্যন্ত দাবী মেনে নেওয়া হবেনা, ততক্ষণ পর্যন্ত তাদের মানববন্ধন চলমান থাকবে। ফলে এক ঘন্টার অধিক সময় ধরে সড়ক অবরোধ থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। 


মানববন্ধনে দাবী আদায় করার  জন্য বটতলী মোটর স্টেশনে ও উপজেলা পরিষদের সামনে  ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনরত জনসাধারণ। " আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে মানতে হবে। মোদের দাবি একটাই, আরকান সড়ক ছয়লেন চাই"৷  এসব বাক্য উচ্চারণ করে তারা শ্লোগান দিয়েছে।  বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করতে হবে। অন্যথায়  পরবর্তীতে আমরা ২৪ ঘন্টার সড়ক ব্লকেড কর্মসূচি দিতে বাধ্য হবো।মানববন্ধনের  বিষয়ে অবহিত হওয়ার পর লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আন্দোলনরত জনসাধারণের সহিত কথা বলে আশ্বাস্ত করায় তারা অবরোধ তুলে নেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে একাধিকবার একই দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন হয়।

 



আরও খবর