জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

রামগড়ে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত

রামগড়ে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত 

এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

 ২০০৯ সালের সারডিলার নিয়োগ ও বিতরণ  নীতিমালা বহাল রাখার দাবিতে খাগড়াছড়ি,র রামগড়ে  মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উপজেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকালে রামগড় প্রেস ক্লাব  ভবন প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ১০০ জন খুচরা সার বিক্রেতা ও কৃষক অংশ নেয়। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং ‘খুচরা সার বিক্রেতা’ নামে কোনো মহলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে দেশে  সেবাদানকারী প্রায় ৪৪ হাজার খুচরা বিক্রেতা জীবিকার সংকটে পড়বে এবং ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

তারা আরো বলেন, আমরাই কৃষকের সবচেয়ে কাছাকাছি থেকে সার সরবরাহ করি, দরকারে বাকিতেও দেই, কৃষকদের নানা পরামর্শ ও সহায়তা প্রদান করি। নতুন নীতিমালায় আমাদের বাদ দিলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

বক্তারা দাবি জানান, ২০০৯ সালের বিদ্যমান নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। সেই নীতিমালা বহাল থাকলে কৃষক সহজে সার পাবে, আর বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বক্তাদের মতে, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ২০০৯ সনের নীতিমালা বহাল রাখা এখন সময়ের দাবি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো আবুল কাশেম , মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  খুচরা সার  ব্যাবসায়ী অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহব্বায়ক মোশাররফ হোসেন। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখে রামগড় উপজেলা শাখার সহ-সভাপতি মো: হানিফ, সদস্য বেলাল হোসেন, কৃষকদের পক্ষে ওমর ফারুক প্রমুখ।

এবিষয়ে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ শামীম  বলেন  স্মারকলিপিটি পেয়েছি, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

Tag
আরও খবর