চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

তেতুলিয়া নদীতে অভিযান: ১১ জেলে আটক, ১১ হাজার মিটার জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর গলাচিপায় তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। মৎস্য অফিস সূত্র জানায়, অভিযানে ১১ হাজার মিটার জাল জব্দ করা হয় এবং ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটক জেলেদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী এলাকায়। অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান সাঈফ। এসময় সহায়তা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। আটকদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড, একজনকে ১০ হাজার টাকা জরিমানা, দুইজনকে নিয়মিত আদালতে প্রেরণ এবং চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা জেলেদের ছোড়া ইট-পাথর প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জেলেদের আটক করেন। তিনি আরও বলেন, জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগর, নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
আরও খবর