জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ এমদাদ খান রামগড় প্রতিনিধি 

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অঙ্গ সংগঠন রামগড় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল ও পৌর মহিলা দলের পরিচিতি সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০শে অক্টোবর) রামগড় পর্যটন পার্কের বিজয় ভাস্কর্যের সামনে আয়োজিত পরিচিতি সভা ও মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা মহিলা দলের সভানেত্রী জাহানারা আক্তার পারুল 

প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া। 

বেলা তিনটায় অনুষ্ঠিত পরিচিতি সভা ও মহিলা সমাবেশে রামগড় উপজেলা ও পৌর শাখার সকল মহিলা নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি'র সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ  বিশাল মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন। 

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি কুহেলি দেওয়ান। 

তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা ও পৌর মহিলা দলের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির মাটি ও মানুষের নেতা অসাম্প্রদায়িক চেতনার প্রতীক   ওয়াদুদ ভূইয়া তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণায় অংশ নেওয়ার জন্য মহিলা সংগঠনের নেতৃবৃন্দ ও  সকল কর্মীদের প্রতি আহ্বান জানান। 

রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াসের সঞ্চালনায়, সভায় আরো বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়াত মোর্শেদ ভুইয়া,জেলা মহিলা দলের সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, রামগড় পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সেফায়েত উল্লাহ।

Tag
আরও খবর