তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ায় পুলিশের হাতে ১৩ হাজার পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার ২০ অক্টোবর দুপুর ১২.৩০ মিনিটের দিকে উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি টিম চুনতি ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থান নেন।  পরে সন্দেহ জনক একটি হানিফ বাস থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভিতর লুকানো অবস্থায় ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজার জেলার জালিয়া পালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নুর আহমদের পুত্র জসিম উদ্দিন (৩৩), মোহাম্মদ করিম ও মহিউদ্দিন।  তারা কক্সবাজার সদর থানার জিংঝা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম লাহার পাড়ার মৃত আবু শেমা এবং মো: শাহিন আলমের পুত্র। হানিফ বাসটি পুলিশ জব্দ করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওসি আরিফুর রহমান বলেন, " মাদক নির্মূলে লোহাগাড়া থানা সর্বদা সক্রিয় রয়েছে। মাদক কারবারিদের কোনভাবে ছাড় দেওয়া হবে না"। 

আটক তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

আরও খবর