বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাইয়ের হাওরের বোরো জমিতে কচুরিফ্যানা আটক, আতংকে শত শত কৃষক।

লাখাইয়ের হাওরের বোরো জমিতে কচুরিফ্যানা আটক, আতংকে শত শত কৃষক। লাখাই উপজেলার সুতাং নদীর পার্শ্ববর্তী হাওরের কয়েকটি বিলের বোরোধান ক্ষেতে ঘন কচুরিফ্যানায় ঢাকা পড়েছে। এতে অন্তত কয়েক হাজার একর জমির বোরো ধান চাষ করতে ক্লান্তবোধ করছেন কৃষকেরা। এ পরিস্থিতিতে তাঁরা কৃষি বিভাগের কাছে কচুরিফ্যানা অপসারণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার লাখাই উপজেলায় ১১ হাজার ১৭০ হেক্টর জমিতে বোরো আবাদ করার জমি নির্ধারণ করা হয়েছে। চার-পাঁছ সপ্তাহ পর বোরো বীজতলার কাজ শুরুহবে। বর্ষার শেষ এক–দেড় মাসের মাথায় বৃষ্টির পানি বিলে জমতে শুরু করে, এ সময় কচুরিপানাও ভেসে আসে। ধীরে ধীরে পুরো বিলে ছেয়ে যায়। উপজেলার বিভিন্ন বিলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কচুরিফ্যানায় কৃষকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। পুর্ববুল্লা গ্রামের কৃষক আজদু মিয়া বলেন,আমার ১৫কের জমিতে বোরো ধান আবাদ করার ইচ্ছা ।কিন্তু সব জমিতে কচুরিফ্যানা আটকে আছে,এদিকে কামলাও পাচ্ছি না কচুরিপানা সব ঘেরাও করে জমিতে আছে। ঘন কচুরিপানায় জমির কাছে যাওয়ারই উপায় নাই।’ সাতবিলা হাওরের কৃষকেরা বলেন, এ বছর অতিরিক্ত বৃষ্টি অসময়ে হওয়ার কারণে এই কচুরিফ্যানা আটকে যায়, আমরা কচুরিপানার কারণে ঠিকভাবে বোরো ধান রোপন করতে পারবো কি না জানিনা। তবে এবারের মতো এত কচুরিপানা আর কখনো দেখা যায়নি। বর্ষা শেষে জমিতে কচুরিফ্যানা পড়ে থাকায় পানি নিষ্কাশিত হতে পারে না। জমিতে পড়ে থাকা কচুরিফ্যানা অপসারণ অত্যন্ত ব্যয়বহুল বলে অনেক কৃষকই এসব জমি অনাবাদি অবস্থায় ফেলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন । অথচ একসময় এসব জমিতে প্রচুর ফসল ফলত। সচেতন মহলের মতে , কচুরিপানার কারণে কিছু এলাকার ক্ষতি হতে পারে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর সহায়তা নিয়ে কৃষকদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা পুরোপুরি নির্মূলের উদ্যোগ নিতে হবে।
Tag
আরও খবর