কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লালপুরে কদিমচিলান ভূমি অফিসের রাস্তা দখল করে বাড়ি দোকান ঘর নির্মান

আবু তালেব, লালপুর( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে কদিমচিলান ভূমি অফিসের সরকারী জায়গার একমাত্র রাস্তা দখল করে আনুমোদন না নিয়ে বাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠছে। সূত্রে জানা যায়- গত ৫ আগষ্টের পর লালপুরের কদিমচিলান বাজার ও ভূমি  অফিস সংলগ্ন কদিমচিলান ভূমি অফিসের সরকারী একমাত্র  রাস্তার ১নং খতিয়ানের ৪০১ নং দাগে কদিমচিলান  গ্রামের মজিরউদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (সানা) (৪৫) ৩টি দোকান ঘর নির্মাণ করেছে। একই খতিয়ানের কদিমচিলানের রান্টু (৪৫) নামের একজন, ভূমি অফিস রাস্তা সংলগ্ন (৪০১)নং দাগে ২টি রুম বিশিষ্ট টিনশেড বাড়ি নির্মাণ করেছে  ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা নিষেধ করলেও তারা শুনেনি বলে জানা গেছে। এবিষয়ে সানোয়ার হোসেন (সানা) (৪৫) বলেন আমার জায়গায় আমি দোকান নির্মান করেছি জানতে চাইলে তিনি বলেন তার কাছে কোন কাগজপত্র নেই- রান্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জায়গায় বাড়ি নির্মাণ প্রসঙ্গে বলেন- আমরা নিজেদের দখলে থাকা জায়গায় বাড়ি করেছি। পার্শ্ববর্তী জমির মালিক হারুনুর রশিদ, জানান, ভূমি অফিস যাওয়ার একমাত্র রাস্তা এটি, প্রভাবখাটিয়ে সরকারী রাস্তা দখল করে সানা ও রান্টু টিনশেড বাড়ি ও দোকান নির্মান করেছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ করার পরেও কোনও প্রতিকার পাওয়া যায়নি, এমনকী এই রাস্তা দখলমুক্ত হয়লে শুধু ভূমি অফিস নয়, সরকারী প্রথমিক বিদ্যালয়, হাইস্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা হবে।  এ ব্যাপারে কদিমচিলান  ইউনিয়ন সহকারী -ভূমি- কর্মকর্তা মিনহাজুল আবেদীন বলেন- রান্টু, ও সানোয়ার হোসেন( সানা)  ভূমি অফিসের রাস্তা দখল করে বাড়ি ও দোকান ঘর নির্মান করেছে, উপজেলা ভূমি অফিস থেকেও  রাস্তা দখলমুক্ত করার নোটিশ প্রদান করা হয়েছে, নোটিশের মেয়াদও শেষ হয়ে গেছে তারপরও তারা কোনও পদক্ষেপ গ্রহন করেনি, মার্কেট নির্মানের আগে  রাস্তার জায়গা সহ সরকারী সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করার পরেও কিছুই হয়নি, আমি নিষেধ করেছি শুনেনি তারা। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান জানান এসিল্যান্ড এ বিষয়ে কাজ করছে স্থাপনা সরানোর জন্যে নোটিশ পাঠিয়েছে।  যারা সরকারী ভূমি অফিসের রাস্তা দখল করেছে, তাদেরকে রাস্তা দখল মুক্ত করার জন্যে নোটিশ পাঠানো হয়েছে,নোটিশ পাওয়ার পরেও যদি স্থাপনা না সরিয়ে ফেলে , ভূমি আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।
Tag
আরও খবর