মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

উলিপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ


  কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে উলিপুর উপজেলার কয়েকটি এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালের ১৩ জুলাই জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত  লিফলেট উপজেলার হামির বাজার, তবকপুর রেলগেট, মোহাম্মদের মোড় ও গুনাইগাছ মোড়ে বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সন এর ফরেন এফেয়ার্স কমিটির সদস্য তাসভীর উল ইসলাম এর নির্দেশনায় লিফলেট বিতরণ করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হায়দার আলী মিঞা। এসময় উপজেলা বিএনপির ২ নং যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামিম, ডাঃ মকবুল হোসেন, তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রাজা মন্ডলসহ এলাকার বিপুল পরিমাণ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে  বিএনপি নেতা হায়দার আলী মিঞা বলেন, দীর্ঘদিন ধরে আপনারা ভোট দিতে পারেন নাই, এবারের ভোট অনেক গুরুত্বপূর্ণ তাই যোগ্য প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। আর যোগ্য প্রার্থী হিসেবে তাসভীর উল ইসলাম আপনাদের পাশে আছে। উন্নয়নের জন্য বিএনপি। #

আরও খবর