আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

গাজীপুরে তাকওয়া সিএনজি মুখোমুখি সংঘর্ষ


গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় তাকওয়া মিনিবাসের সাথে সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উত্তেজিত জনতা তাকওয়া বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুর্ঘটনায় আহত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 


বুধবার ১১ জানুয়ারি বেলা ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


গাজীপুররের বাসন মেট্রো থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান বলেন, বুধবার বেলা ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং স্টেশন এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চন্দ্রার দিকে যাচ্ছিল এ সময় উল্টো পথে আসা একটি সিএনজির সাথে বাসটির সংঘর্ষ হলে সিএনজিটি উল্টে যায় এতে সিএনজি চালক আহত হন। এ সময় আশেপাশে থাকা সাধারণ মানুষ উত্তেজিত হয়ে তাকওয়া মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। আহত সিএনজি চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।


জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, নাওজোর এলাকায় সিএনজি ও তাকওয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag
আরও খবর