গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

আনুলিয়ায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া মৎস্য সেট ও বাজারে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারনা চালান হয়।
প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। কাকবাসিয়া বাজারে জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। লিফলেট বিতরণকালে তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। এসময় আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।



Tag
আরও খবর