কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

বুধহাটায় মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি অব্যাহত, ঝুঁকিতে রোগীর জীবন



আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসক স্যাম্পল ওষুধ বিক্রি বন্ধ হচ্ছে না। এতে করে সাধারণ রোগীদের জীবন যেন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরেই এখানে এ ধরনের অনিয়ম চললেও কার্যকর পদক্ষেপের অভাবে তা থামছে না।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধহাটা বাজারে বেশ কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ নতুন নয়। এমনকি চিকিৎসকদের জন্য সরবরাহকৃত স্যাম্পল ওষুধও খোলাখুলিভাবে বিক্রি হচ্ছে। এর ফলে একাধিকবার রোগী ও ক্রেতাদের সঙ্গে দোকান মালিকদের বাকবিতণ্ডা, হাতাহাতি ও গোলযোগের ঘটনাও ঘটেছে। মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও ওষুধ জব্দের ঘটনা ঘটলেও তাতে অনিয়মের রাশ টানা যায়নি।


রবিবার সকালে স্থানীয় চিকিৎসক আব্দুল হামিদ ‘রেনোভিট’ নামের একটি ইনজেকশন বাজারের এক ফার্মেসি থেকে ক্রয় করে রোগীকে প্রয়োগের আগে মেয়াদ যাচাই করতে গিয়ে দেখেন—ওষুধটির উৎপাদনের তারিখ ডিসেম্বর ২০২২ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ডিসেম্বর ২০২৪ উল্লেখ করা থাকলেও বাস্তবে এটি প্রায় ১০ মাস আগেই মেয়াদ শেষ হয়ে গেছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।


এলাকাবাসীর অভিযোগ, এমন অনিয়মের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে থাকছে। তাঁরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত বুধহাটা বাজারের সব ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।


ক্যাপশন: বুধহাটা বাজারের এক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ।

Tag
আরও খবর