লালপুর-বাঘা সীমান্তে দুইপক্ষের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ৫
লালপুর-বাঘা সীমান্তে দুইপক্ষের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ৫
আবু তালেব, নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী হবিরচর এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী লালপুর ও বাঘা উপজেলার সীমান্তবর্তী হবিরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, নিহত দুই ব্যক্তির নাম নাজমুল ইসলাম (৩২) ও আমান আলী (৩০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার খানপুর চরপাড়া গ্রামের মিনহাজ মণ্ডলের ছেলে।গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন খানপুর চরপাড়া গ্রামের মুন্তাজ মণ্ডল (৩৮)ও রাকিব হোসেন (৩০)। তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি লালপুরের সীমান্তে নয় , দৌলতপুর সীমান্তের ঘটনা।