ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাগআঁচড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর’ পশু চিকিৎসকসহ দু'জনের মারধর

বাগআঁচড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর’ পশু চিকিৎসকসহ দু'জনের মারধর যশোরের শার্শায় ইবাদুল টের্ডাস নামে এক ব্যবসা প্রতিষ্টানে হামলা ভাংচুর চালিয়ে পশু চিকিৎসক ইবাদুল ইসলাম ও তার ছোট ভাই আশিকুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী যুবলীগ কর্মি হারুন আর-রশিদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৮ শে অক্টোবর) বিকালে উপজেলার বাগআঁচড়া (সাতমাইল) বাজারে এ হামলা ভাংচুর ও মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত হারুন আর- রশিদ বাগআঁচড়া সাতমাইল গ্রামের আবু দাউদের ছেলে। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। হারুন আর-রশিদ বিগত আঃলীগ সরকারের আমলে যুবলীগের সক্রিয় কর্মী ছিলো। আঃ লীগের প্রতিটা মিছিল মিটিংয়ে তিনি অংশগ্রহণ করত। গত ৫ ই আগস্টের পর একটি দলের প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রছায়ায় বিএনপি-র রাজনীতিতে অনুপ্রবেশ করে হারুন অর-রশিদ। জানা গেছে, ইবাদুল ট্রেডার্স এর স্বত্বাঅধিকারী পশু চিকিৎসক ইবাদুল ইসলাম ও তার ছোট ভাই আশিকুর রহমান প্রতিদিনের ন্যায় ভেটেরিনারি ওষুধ ব্যবসা পরিচালনা করছিলো। এসময় সুমন নামে এক যুবক উক্ত হারুন আর রশিদের নাম বলে তিনশত পঞ্চশ টাকার ওষুধ বাকী চাই। তখন ইবাদুল ইসলাম অভিযুক্ত হারুন আর রশিদের কাছে পূর্ব ছয় হাজার টাকা বাকী পাওনা থাকাতে প্রথমে বাকী দিতে অস্বীকৃতি জানালেও পরে ঐ যুবকের কাছে তিনশত পঞ্চশ টাকার ভেটেরিনারি ওষধ দিয়ে দেয়। এরকিছু সময় পর অভিযুক্ত হারুন আর-রশিদ পশু ইবাদুল ট্রের্ডাসে এসে পশু চিকিৎসক ইবাদুল কাছে ঔষধ দিতে কেন দেরি করলো প্রশ্ন করে। প্রশ্ন করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হারুন অর-রশিদ দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও ইবাদুল এবং তার ছোট ভাই আশিককে মারধর করে। ইবাদুল ইসলামের পাশের দোকানদার জাকির হোসেন জানান, ওষুধ বেচাকেনা নিয়ে হারুন আর-রশিদ ও ইবাদুল দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। হঠাৎ হারুন অর-রশিদ ইবাদুল ও আশিকুর মারধর করে। অভিযুক্ত হারুন আর-রশিদ জানান, ইবাদুল ও আশিকুর আমার বন্ধু হয়। উভয় পক্ষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এনিয়ে কিছু লেখালিখির দরকার নেই। এসময় প্রতিবেদকের সাথে সন্ধ্যায় সরাসরি কথা বলার প্রস্তাব দেন হারুন অর-রশিদ। এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, এঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। যদি ভিকটিম থানায় লিখিত অভিযোগ দেয়’ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর







deshchitro-6a58e28f02aee-160726075423.webp
শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

১৮ ঘন্টা ৩০ মিনিট আগে