কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা রোধে এসপির মতবিনিময় সভা

আবু তালেব,লালপুর(নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ মাঠ প্রাঙ্গণে নাটোর জেলা পুলিশের উদ্যোগে এবং লালপুর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নাটোর জেলার একটি আলোচিত স্থান হলো লালপুর। এখানকার কিছু তরুণ মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণার সাথে জড়িয়ে পড়েছে, যা সংবাদমাধ্যমে প্রায়ই প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে লালপুরের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।” তিনি আরও বলেন, “ইমো, বিকাশ, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা রোধে জেলা পুলিশ আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। শিক্ষার্থীরাই পারে লালপুরের এই বদনাম ঘোচাতে।” এসময় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুরোধ জানান, কেউ যেন হ্যাকিং বা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত না হয়।সভা শেষে উপস্থিত শতাধিক শিক্ষার্থী হাত তুলে অঙ্গীকার করেন, তারা কেউ অনলাইন প্রতারণা করবে না এবং সমাজকে হ্যাকিং মুক্ত রাখতে কাজ করবে।অনুষ্ঠানে পুলিশ সুপার মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ক একটি তথ্যবহুল ও আকর্ষণীয় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।
Tag
আরও খবর