দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা

নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উলিপুরে ডক্টরস কমিউনিটি ক্লিনিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ


কুড়িগ্রামের উলিপুরে এক নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির ব্যাখা দিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে পৌর শহরের বাস-টার্মিনাল এলাকায় ডক্টরস কমিউনিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে সংবাদ সম্মেলন করে বিষয়টিকে ষড়যন্ত্র ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার দাবি করেন তারা।

এ সময় ক্লিনিক পরিচালনা পর্ষদের পক্ষে ডা. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গত ২০ অক্টোবর মিথী আক্তার নামে এক রোগী প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন রোগীর প্রসব বাধাগ্রস্ত এবং গর্ভস্থ শিশুর হার্টবিট অস্বাভাবিক ভাবে বেশি। ফলে চিকিৎসকগণ মায়ের ও শিশুর স্বার্থে দ্রুত সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। কিন্তু রোগীর স্বজনরা সিজারিয়ান অপারেশনে অসম্মতি জানিয়ে স্বাভাবিক প্রসবের অনুরোধ করেন। তাদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওইদিন বিকেল ৬টার দিকে নার্সের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসব করানো হয়। প্রসবের পর নবজাতককে দ্রুত অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড প্রয়োগ করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় ২৪ অক্টোবর চিকিৎসকের ভুল চিকিৎসার অভিযোগ তুলে নবজাতকের বাবা বেলাল বকসী উলিপুর থানায় লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ২৬ অক্টোবর রোগীর স্বজনদের সাথে নিয়ে থানা প্রশাসনের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।  

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, প্রায় ২৫ বছর ধরে প্রতিষ্ঠানটি উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। উলিপুর উপজেলার প্রায় ৫ লাখ ৪০ হাজার মানুষের মধ্যে সরকারি হাসপাতালের পাশাপাশি কয়েকটি বেসরকারি ক্লিনিক সেবা দিয়ে যাচ্ছেন। যার মধ্যে ডক্টরস্ ক্লিনিক অন্যতম পুরনো ও স্বনামধন্য প্রতিষ্ঠান। কিছু অসাধু ব্যক্তি আমাদের ক্লিনিকের সুনাম ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে ডক্টরস কমিউনিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক পর্ষদের সদস্য ডা. লোকমান হাকিম, ম্যানেজার মিল্টন খন্দকারসহ কর্মচারীগণসহ উপস্থিত ছিলেন।

এদিকে চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে উলিপুর শহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন ছাত্র জনতার ব্যানারে বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ঘটনার বিষয়ে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর