জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক:

ঢাকাস্থ সোনাগাজী সমিতির মাসুদ উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ মাসুদ, ব্যবসায়ী মেজবাহ উদ্দিন খান কিসলুকে অবাঞ্ছিত ঘোষণা করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে সমিতির সদস্যরা। 

আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকাস্থ সোনাগাজী সমিতির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী বলেন, আওয়ামী লীগের দোসর জুলাই গণহত্যাকারী জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ মাসুদ, ব্যবসায়ী মেজবাহ উদ্দিন খান কিসলু ঢাকাস্থ সোনাগাজী সমিতি দীর্ঘদিন দখল করে আছেন। আপনারা জানেন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গণহত্যার আসামী। মেজবাহ উদ্দিন কিসলু খান ৩ আগস্ট ২০২৪ শেখ হাসিনার সাথে মিটিং করে গণহত্যায় অর্থ সরবরাহ করে। ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ মাসুদ গণহত্যার আসামী ও রমনাস্থ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রোগ্রামে তালা দিয়ে রাখে। উক্ত তিনজন সমিতির কোন আর্থিক হিসাব না দিয়ে টাকা আত্মসাৎ করে এবং এখন পর্যন্ত তাদের দোসরদের দিয়ে সমিতি দখল করে আছে।

তারা অভিযোগ করে বলেন, ইঞ্জিনিয়ার মাসুদ ও মিজবাহ উদ্দীন কিসলু দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম দখল করে রেখেছেন। তারা নিয়মবহির্ভূতভাবে সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে সমিতিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন বলে অভিযোগ আছে। এ কারণে প্রবাসী ও সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সমিতির সদস্যরা বলেন, এই তিন জন ব্যক্তি অবৈধভাবে কমিটির নাম ব্যবহার করে নানা অনিয়ম করছেন। সদস্যদের অনুমতি ছাড়াই সিদ্ধান্ত নিয়েছেন এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা রক্ষা করেনি। জেনারেল মাসুদ উদ্দিন, আমিনুর রশিদ মাসুদ কিসলু খানকে সোনাগাজী সমিতি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাদের সদস্যপদ বিলুপ্ত করা হয়। বর্তমান সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

সোনাগাজী সমিতির সদস্য এ এস এম মনসুর বলেন, আমরা ন্যায়বিচার চাই। যারা সমাজে অন্যায়ের আশ্রয় নিয়ে চলছেন, তাদের বিচার হোক। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো। নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবি জানাই।

ঢাকাস্থ সোনাগাজী সমিতির সদস্য আবদুল হালিম বলেন, জেনারেল মাসুদ উদ্দিন, আমিনুর রশিদ মাসুদ ও কিসলু খানকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা করে আসছেন। তারা সমিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ন্যায়বিচারের স্বার্থে সকল প্রমাণ ও সাক্ষ্য যাচাই করে দ্রুত বিচার নিশ্চিত করা হোক। 

ভবিষ্যতে ঢাকাস্থ সোনাগাজীবাসীর সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে এবং সে পর্যন্ত সমিতির সকল কার্যক্রম স্থগিত করার বিষয়ে জানানো হয়। বিক্ষোভ সমাবেশে ঢাকাস্থ সোনাগাজী সমিতির সদস্য ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর