ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

পে কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে সরকারি চাকরিজীবীরা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-11-2025 12:03:42 pm

দীর্ঘ এক দশক পর গঠিত নবম পে কমিশনের সুপারিশের দিকে এখন তাকিয়ে আছেন দেশের সরকারি কর্মজীবীরা। গত ৩০ অক্টোবর শেষ হয়েছে নতুন বেতন কাঠামো তৈরির উদ্দেশ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে পে কমিশনের মতবিনিময়।


পে কমিশন গঠনের পর পে-স্কেল নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রায় ৩০০ সংগঠনকে মতবিনিময়ের জন্য ডেকেছে কমিশন। এর মধ্যে একেক সংগঠক একেকরকম প্রস্তাব রেখেছে কমিশনের কাছে।


তবে বেতন বৃদ্ধি এবং গ্রেড কমানো নিয়ে প্রায় সবার দাবিই ছিল এক। যারপরনাই, এ দুটি নিশ্চিত করে হতে চলেছে।


নানা সূত্রে জানা গেছে, কমিশনের প্রস্তাবে মূল বেতন দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর আভাস মিলেছে। এ কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন বৃদ্ধির হার নিয়ে আগ্রহের পাশাপাশি রয়েছে উদ্বেগও। কেননা স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে আটবার পে কমিশন গঠিত হয়েছে। প্রত্যেকবারই বেতন ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, তবে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি ছিল।


সুপারিশ জমা ও পে স্কেল ঘোষণা কবে?


মতবিনিময় শেষে প্রাপ্ত সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া তৈরি করবে কমিশন। এরপর সব সদস্যের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ। তবে ঠিক কবে এই সুপারিশ জমা দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু জানা যায়নি।


এ বিষয়ে কমিশনের সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান সরকার কিছুদিন আগে বলেছেন, ‘অনলাইনে মতামত নেওয়া শেষ হয়েছে গত ১৫ অক্টোবর, এখন সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় চলছে। ৩০ অক্টোবর এই মতবিনিময় শেষ হবে। তারপর আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাবো।’


তবে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো ১৫ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশের দাবি জানিয়েছে। যাতে করে জানুয়ারিতেই নতুন পে-স্কেল কার্যকর করা যায়।


এ বিষয়ে সুখবরই দিয়েছেন মাকসুদুর রহমান। কবে নতুন পে-স্কেল ঘোষণা হবে, এ বিষয়ে তিনি বলেন, ‘কমিশন গঠনের সময়ই সময় বেঁধে দেওয়া হয়েছে, সেখানে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে। তাই কোনো নির্দিষ্ট তারিখ নয়, আমরা দ্রুত সময়ের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা করতে চাই। এই লক্ষ্যে সবাই কাজ করছি।’


একটি সূত্র জানিয়েছে, মতবিনিময় পর্ব শেষ হলেও সব প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষের দিকে সুপারিশ জমা দিতে পারে কমিশন। আর ২০২৬ সালের জানুয়ারি মাসে পে স্কেলের ঘোষণা আসতে পারে।


কিছুদিন আগে অর্থ বিভাগের কর্মকর্তা–কর্মচারী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


এরপর তিনি বলেন, নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে বাস্তবায়ন করা হবে; পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করা হবে না।


অর্থ উপদেষ্টা আরও বলেন, পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে চলতি (২০২৫-২৬) অর্থবছরের সংশোধিত বাজেটে। আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল যদি কার্যকর করতে হয়, তাহলে চলতি অর্থবছরের বাজেটেই সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, সেখানে নতুন পে-স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে।


সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের জন্য ন্যায়সঙ্গত ও কার্যকর নতুন কাঠামো প্রণয়নে পে–কমিশনের কাজ এগিয়ে চলছে। অনলাইনে চারটি প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত মতামত ও সুপারিশ যাচাই–বাছাই চলছে। বিভিন্ন সংগঠন ও সমিতি ইতিমধ্যে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত সুপারিশ সরকারকে পেশ করা সম্ভব হবে।

আরও খবর