কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

"রাবিপ্রবি’তে MBS এর উদ্যোগে ‘From Campus to Career’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত"

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Management Business Society (MBS) এর আয়োজনে  ও Edulife IT Institute, Khagrachari এর সহযোগিতায় ০২ নভেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে ‘From Campus to Career’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন কাহিনী তুলে ধরে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গড়ার আহবান জানান। তিনি বলেন, যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি (Affiliation), স্বাধীনতা (Freedom) এবং প্রাধিকার (Authority) বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসকল চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে। শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সাথে সাথে Analytical Skill, Critical Thinking Skill, Communication Skill উন্নত করার আহবান জানান। দক্ষতার ঘাটতিসমূহ শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হওয়ার আহবান জানান। এছাড়াও ক্যারিয়ারে ওয়ার্ক-লাইফ ও ইমোশনাল ব্যালেন্স থাকার বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নেওয়ার জন্য উৎসাহিত করেন।


সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতারসহ ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি’র সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব সৈকত বৈদ্য বক্তব্য রাখেন এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব রবিউল কাউসার সঞ্চালনা করেন।


উক্ত সেমিনারে Edulife IT Institute, Khagrachari এর সিইও জনাব আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আরও খবর