বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ চুরি করে বিক্রির সময় দপ্তরি হাতেনাতে ধরা।

লাখাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ চুরি করে বিক্রির সময় দপ্তরি হাতেনাতে ধরা! হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই আমানুল্লাহপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ চুরি করে বিক্রির সময় স্কুলের দপ্তরি মোহাম্মদ বিলাল মিয়া (৩৫) হাতেনাতে ধরা পড়েছেন। অভিযুক্ত বিলাল মিয়া ওই গ্রামের মৃত হামিদুল্লাহর পুত্র। জানা যায়, গত ১ নভেম্বর শনিবার স্কুল থেকে বেঞ্চ চুরি করে লাখাই বটতলা বাজারে বিক্রি করার সময় তাকে আটক করা হয়। স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পরবর্তীতে ঘটনাটি প্রকাশ পায়। চুরির ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ বিলাল মিয়া তার ভুল স্বীকার করে বলেন, "আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না।" বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিলাল মিয়া বেঞ্চ চুরির বিষয়টি স্বীকার করেছে। তার দেওয়া তথ্যমতে, যে দোকানে চোরাই বেঞ্চগুলো বিক্রি করা হয়েছিল, সেই দোকান থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। শুধু বেঞ্চ চুরি নয়, স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস আগে একই স্কুল থেকে সৌর বিদ্যুতের ব্যাটারিও চুরি হয়েছিল। স্থানীয় কয়েকজন ব্যক্তির মতে, অভিযুক্ত বিলাল মিয়া বিগত সরকারের আমলে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কীভাবে এই দপ্তরি পদে চাকরি পেয়েছিল, সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এ বিষয়ে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন জানিয়েছেন, অভিযুক্ত দপ্তরি মোহাম্মদ বিলাল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর