শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
১০১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে মো. শাহজাহান আকন্দকে আহ্বায়ক এবং মো. লুৎফর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল মান্নানসহ আরও ১৭ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার মাধ্যমে ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা নেতারা।
৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯ ঘন্টা ১২ মিনিট আগে
১০ ঘন্টা ৫ মিনিট আগে
১০ ঘন্টা ১৮ মিনিট আগে