গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

নতুন নেতৃত্বে আশাশুনি প্রেস ক্লাব হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক

সাতক্ষীরার আশাশুনি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার (৫ নভেম্বর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে ঘোষণা করা হয় ফলাফল। নির্বাচনে সভাপতি হয়েছেন এস কে হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আকাশ হোসেন।

৬টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফল ঘোষণার পর প্রেস ক্লাব প্রাঙ্গণে উপস্থিত সদস্যদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

সভাপতি পদে এস কে হাসান ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আহসান হাবিব পেয়েছেন ১৫ ভোট, , জি এম আল ফারুক পেয়েছেন ৯ ভোট।
সিনিয়র সহসভাপতি পদে মো. আব্দুল আলিম ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন, তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ আশিকুর রহমান পেয়েছেন ১৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আকাশ হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী সমীর রায় পেয়েছেন ২১ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ইসমাইল হোসেন লিংকন ২০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সুব্রত কুমার দাশ পেয়েছেন ১৫ এবং শেখ ইয়াছির আরাফাত পেয়েছেন ১৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী সোহরাব হোসেন পেয়েছেন ২২ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজুর রহমান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী ইয়াছিন আরাফাত পিন্টু পেয়েছেন ২২ ভোট।

নির্বাচন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান। প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আক্তার ফারুক বিল্লাল এবং পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক তুষার কান্তি রায়।

ভোটগ্রহণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সামসুল আরেফিন, ডিআই–১ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পুরো প্রক্রিয়া জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।

নতুন নেতৃত্ব নির্বাচনের পর সাংবাদিক সমাজে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। ক্লাবের সদস্যরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আশাশুনি প্রেস ক্লাব হবে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও পেশাদার সংবাদচর্চার অনুকরণীয় কেন্দ্র।

জামায়াতের অভিনন্দন
আশাশুনি প্রেস ক্লাব নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান ও উপজেলা আমীর আমু মুছা তারিকুজ্জামান তুষার। নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে জয়ী প্রার্থীদেরকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সসাথে পরাজিত প্রার্থীসহ সকল সদস্যদের সাথে নিয়ে বিজয়ীরা প্রেস ক্লাবের উন্নয়নে ও সাংবাদিকদের কল্যাণে একসাথে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন। তারা প্রেস ক্লাবের সার্বিক কল্যাণ কামনা করেছেন।



Tag
আরও খবর