মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

উলিপুরে বাল্যবিবাহ বন্ধে আরডিআরএস এর উদ্যোগে সংলাপ অনুষ্ঠান



কুড়িগ্রামের উলিপুরে আরডিআরএস বাংলাদেশ এর চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের আয়োজনে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় আরডিআরএস উলিপুরের হলরুমে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে স্হানীয় সরকার (ইউপি) উদ্যোগ, পরিকল্পনা এবং বাজেট পদ্ধতি ও বিশ্লেষণ করার দক্ষতা উন্নয়ন বিষয়ক ইউনিয়ন যুব নেতাদের সাথে এক সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের এ সংলাপ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন মালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাহিদুর রহমান। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন,  চাইল্ড নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ মোমিন হোসেন। বক্তব্য রাখেন, হাতিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হারুন অর রশিদ, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, উলিপুর প্রেসক্লাবের সহ সম্পাদক সিনিয়র সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ,  বুড়াবড়ী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মোঃ সাগর মিয়া, গুনাইগাছ যুব সংগঠনের সভাপতি ময়না আক্তার, উলিপুর পৌর সভার যুব সংগঠনের সভাপতি মাহবুবুল আলম প্রমূখ। সংলাপে বাল্যবিবাহ বন্ধে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের মাধ্যমে উলিপুর উপজেলার ১৪টি যুব সংগঠন যুব উন্নয়ন অধিদফতর এর রেজিষ্ট্রেশনভূক্ত হয় কাজ করছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, যুব সদস্য- সদস্যরা উপস্থিত ছিলেন। #


আরও খবর